গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বিষয়টি জানিয়েছেন।

07-03-23-Gulistan Building Blast-78
 শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

fire 3

প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মোহাম্মদ সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মনসুর হোসাইন (৪০), মোহাম্মদ ইসমাইল (৪২), আলামিন (২৩), রাহাত (১৮), মাইনউদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকৃতি বেগম (৭০), মো, ইদ্রিস মীর (৬০), হৃদয় (২০), নুরুল ইসলাম ভুইয়া (৫৫)।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।