ব্যাংক থেকে টাকা বের করে আনলেন ৩ কর্মকর্তা

গুলিস্তানের সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলে রয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি শাখা। বিস্ফোরণে পর আজ পুলিশকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেছেন ব্যাংকের তিন কর্মকর্তা।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তারা ব্যাংকের কার্যালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান।

তিনি জানান, ব্যাংকের কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশ করে সেখান থেকে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করে এনেছেন।

প্রসঙ্গত, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।