ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার। ইনিংসের দশম ওভারে সল্টকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে আসেন নাসুম। এই ওভার থেকে এক চারের সাহায্যে ৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলেই চার মারেন ফিল সল্ট। এই ওভার থেকেও ৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। ওভারের দ্বিতীয় বলে চার মারেন সল্ট। এই ওভারে পাঁচ রান দেন মুস্তাফিজ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের প্রথম বলেই চার মারেন জস বাটলার। এই ওভারে ৭ রান দেন তাসকিন।
ইনিংসের পঞ্চম ওভারে ফের বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই চার মেরেন বাটলার। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান বাটলার। এই ওভার থেকে ১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এরপর ইনিংসের ছষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাসুম। ওভারে চতুর্থ বলে বাটলারের ক্যাচ ফেলে দেন সাকিব।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারে চার রান দেন তিনি। এরপর ইনিংসের অষ্টম ওভারে ফের বোলিংয়ে এসে ৫ রান দেন নাসুম। এরপর ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান বাটলার। এই ওভারে ৮ রান দেন সাকিব।
ইনিংসের দশম ওভারে বোলিংয় আসেন নাসুম। ওভারে দ্বিতীয় বলে চার মারেন বাটলার। আর চতুর্থ বলে ছক্কা হাঁকান সল্ট। ওভারের শেষ বলে সল্টকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।