তিন উপসচিবকে বদলি করে প্রজ্ঞাপন জারি

উপসচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ মার্চ) প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করে  এ তথ্য জানায় মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে প্রত্যাহারপূর্বক তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হলো।

Screenshot 2023-03-09 233534

তারা হলেন- ফরিদপুর জেলাপ্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লাকে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, ঢাকা বিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাছানকে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ এবং বরিশাল সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোহাম্মদ কামাল হোসেনকে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ করা হলো।