মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১০ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (১১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩৮৪ ইয়াবা, ১৫৩ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ৩৩২ গ্রাম গাঁজা জব্দ করা হয়।