কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ও ঢাকা কমার্স কলেজের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ও ঢাকা কমার্স কলেজের যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিক্ষার্থীদের মাঝে কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সংক্রান্ত প্রচারণা ও এর উপসর্গ আছে কিনা তার পরীক্ষা কার্যক্রম চলে হেলথ ক্যাম্পে।

ঢাকা কমার্স কলেজের মিলনায়তনে আয়োজিত প্রায় দিনব্যাপী অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। এতে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তাদের উপসর্গ অনুসন্ধান এবং রক্ত ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেন ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২০জন ল্যাবরেটরি সহায়কের সমন্বয়ে গঠিত টিম। 

পরীক্ষালব্ধ ফলাফল তরুণ প্রজন্মে এই ভয়াবহ রোগগুলির প্রকোপ ও প্রাক-উপসর্গ নির্ণয়ে দেশে চালানো এ জাতীয় প্রথম সমীক্ষা হবে।