অস্কারে সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কারের ৯৫তম আসরে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত এই ছবিটি ১১টি মনোনয়ন পেয়েছে এবারের অস্কারে।

অ্যাডভেঞ্চারধর্মী ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

Everything Everywhere All at Once poster

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

230312224803-37-oscars-show-2023

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।