ফ্রেজারের হাতে সেরা অভিনেতার পুরস্কার

অস্কারের ৯৫তম আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজারের হাতে। ‘দ্য হোয়েল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন অস্টিন বাটলার (এলভিস), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), পল মেসকাল (আফটারসান) ও বিল নাই (লিভিং)।

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।