শিবগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

শিবগঞ্জের মনাকষা হতে ১৪৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। 

বুধবার রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি দল  উপজেলার মনাকষা ইফনিয়নাধীন পারচৌকা গ্রামের সাদিকুল ইসলামের আমবাগান থেকে  ১৪৫৫টি পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ একই সিংনগর গ্রামের  মৃত গাজলুর রহমানের ছেলে মিলন ওরফে ভোগুকে (১৯) হাতে নাতে আটক করে। আটককৃত মিলনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি