দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি, বজ্রপাতে যুবক নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেহান একই ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে।

বারহাট্রা থানার ওসি মো. লুৎফুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় রেহান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।