কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কুলসুম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার পশুহাট রেলগেটে এ ঘটনা ঘটে।
কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী। কুলসুম তার স্বামীর সঙ্গে মিরপুর হোটেলে বাবুর্চির কাজ করেন।
আরো পড়ুন : শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকালে কুলসুম তার স্বামীর সঙ্গে নতুন ভাড়া বাসা খোঁজার জন্য বের হন। রেললাইন দিয়ে হাঁটার সময় ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কুলসুম মারা যান।
ইত্তেফাক/ইউবি