রাজধানীর পরিবাগে শেলটেকের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার।
প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে ১৫ তলা ভবনটির ১১ তলায় আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: টস জিতে ব্যাটে অস্ট্রেলিয়া
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে