বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিতদের মাঝে ছাত্রলীগের খাদ্য বিতরণ

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিদের মাঝে খাদ্য বিতরণ করেছে। 

WhatsApp Image 2023-03-18 at 12.17.24 AM

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সজল কুণ্ডু।

WhatsApp Image 2023-03-18 at 12.17.25 AM (1)

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, ১৯২০ সালের ১৭ই মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতির ভাগ্যাকাশে মুক্তির প্রভাকর রূপে জন্ম নেওয়া 'খোকা' নামের সেই শিশুটি শিক্ষা-দীক্ষা মানবিক দৃষ্টিভঙ্গি, মহত্তম জীবনবোধ সততা, সাহস, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে হয়ে ওঠেন বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম জাতি-রাষ্ট্রের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।