ছবি আঁকা

ফুল পাখি আর নদীর ছবি

আঁকছে বসে মিতু

দৃশ্য জুড়ে আছে যে তার

দেশের ষড়ঋতু।

উড়ছে পাখি সেই ছবিতে

রাখাল ঠোঁটে বাঁশি

আরো আছে কাশফুল ঢেউ

রোদের মিষ্টি হাসি।

ঝড়-বৃষ্টি খেয়ার দোলা

মাঝির হাতে বৈঠা

রঙতুলি তার নিত্য সাথী

বন্ধু নতুন বইটা।