ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে: এরদোয়ান

রাশিয়া ব্ল্যাক সি করিডোরের মাধ্যমে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়িয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার (১৮ মার্চ) এ ঘোষণা দেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে এই সময়কাল অন্তত আরও চার মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল এই চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী আলেক্সেন্ডার কুবরাকোভ জানিয়েছেন, রাশিয়া তৃতীয় দফায় মেয়াদ আরও ১২০ দিন বাড়িয়েছে।

দ্বিতীয় পর্বের মেয়াদ শেষ হয়েছে ১৮ মার্চ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় বিশ্ব খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই চুক্তিটি হয়েছিল। এরপর গত বছরের নভেম্বরে চুক্তি আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়।