বাড়ির পাশে ঘাঘর নদী
চলছে ছুটে ওই
ছলছল জলের ধারায়
দু কান পেতে রই।
গাঁ যেন নয় সোনার ছবি
আমার বুকে আঁকা—
নয়ন ভরে রাখব তারে
হবে নাকো ফাঁকা।
কাজের মাঝে আশার আলো
ছড়িয়ে দিয়ে যাই
স্বপ্ন সুখের অমরতায়
চাই মানুষে ঠাঁই।
বাড়ির পাশে ঘাঘর নদী
চলছে ছুটে ওই
ছলছল জলের ধারায়
দু কান পেতে রই।
গাঁ যেন নয় সোনার ছবি
আমার বুকে আঁকা—
নয়ন ভরে রাখব তারে
হবে নাকো ফাঁকা।
কাজের মাঝে আশার আলো
ছড়িয়ে দিয়ে যাই
স্বপ্ন সুখের অমরতায়
চাই মানুষে ঠাঁই।