‘দু মুঠো ভাতের গল্প’ লিখে
পত্রিকা থেকে সম্মানী পেয়েছি পনেরো শো টাকা
তারপর রাস্তায় দুই ভিক্ষুকের সঙ্গে দেখা
ক্ষুধার্ত মনে হওয়ায় তাদেরও দিলাম দশ টাকা করে
তারপর নিজে এক হোটেলে বসে
দুপুরে খেয়েছি দুই শো টাকা
‘দু মুঠো ভাতের গল্প’ লিখে, এদিক-ওদিক কিছু খরচ করেও
২০১৬ খ্রিস্টাব্দের এক সারাদিন পকেটে বারো শো টাকার বেশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি
‘দু পেগ মদের গল্প’ লিখলে নিশ্চয়ই আরো বেশি পাব!