দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমজেএফ ও ভিপস এর বিশেষ সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য প্রবেশগম্য পদ্ধতিতে বই প্রকাশের সুযোগ সৃষ্টি এবং মারাকেশ ট্রিটি বাস্তবায়নে প্রকাশক, সাংবাদিক ও লেখক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ (মঙ্গলবার) রাজধানীতে যৌথভাবে এই আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ভিজুয়ারি ভিওয়ালী ইমোঘাড় হইব্লেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মুহম্মদ জাফর ইকবাল। ভিপসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অফ কপিরাইটস (যুগ্ম সচিব) মো: দাউদ মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের (এটুআই) ন্যাশনাল কনসালটেন্ট এক্সেসেবিলিটি ভাস্কর ভট্টাচার্য, সাবেক রেজিস্ট্রার অফ কপিরাইটস জাফর রাজা চৌধুরী, শাহজালাল ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ইমরান হোসেন গাজী প্রমুখ।