আদম পাহাড়। অবস্থান শ্রীলঙ্কায়। সর্বপ্রথম মানব হজরত আদম (আ) এর নামানুযায়ী এ পাহাড়ের নাম। শ্রীলঙ্কার মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে পৃথিবীর প্রথম মানব হজরত আদম (আ) প্রথম পদার্পণ করেন এ পাহাড়ে। এ পাহাড়ে রয়েছে তার পায়ের ছাপ। এ জন্য এ পাহাড়ের নাম আদমস পিক বা আদম পাহাড়। ৮৫১ সালে এ পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের সোলাইমান। পবিত্র এ পাহাড়ে আরোহণ করেছিলেন বিখ্যাত আরব দার্শনীক ইবনে বতুতা। মার্কো পোলো আদমের পদচিহ্ন সম্মান জানানোর জন্য এ পাহাড়ে আরোহণ করেন ১২৯২ সালে। চীন থেকে ভেনিস যাওয়ার পথে এ ভ্রমণ করেন তিনি। আদম পাহাড়ের আকৃতি কোণের মতো। সর্ব প্রথম ১৮১৬ সালে লেফটেন্যান্ট ম্যালকম আদম পাহাড়ের পরিমাপ করেন। এতে দেখা যায় দৈর্ঘ্য ৭৪ ফুট, প্রস্থ ২৪ ফুট এবং মোট আয়তন ১৭৭৬ বর্গফুট। এর চূড়ায় রয়েছে একটি বিশাল পাথর খণ্ড। যার উচ্চতা আট ফুট। বড় আশ্চর্যের বিষয় হলো সেই পাথরের ওপরেই রয়েছে আদম (আ) এর পদচিহ্ন। যার দৈর্ঘ্য ৬৮ ইঞ্চি এবেং প্রস্থ ৩১ ইঞ্চি। পাহাড়ের চূড়ায় অবস্থিত পায়ের চিহ্নটি আকারেও বিশাল। পাহাড়ের চূড়া একটি সমতল ক্ষেত্র। পাহাড় চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি রয়েছে। ধাপ রয়েছে ৪ হাজারটি। প্রতিটি ধাপ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে শীর্যে যেতে সময়ের প্রয়োজন হয় প্রায় ১২-১৬ ঘণ্টা। বছরের তিন চার মাস এ পাহাড়ে আরোহণ
করা যায়।