বিশ্ব আবহাওয়া দিবস আজ

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস।বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি পালন করবে। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। 

১৯৫১ সাল থেকে বিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যত’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।