দক্ষিণ সুনামগঞ্জে পাগলা বাজারে দুই পক্ষের সংঘর্ষে ছাত্র নিহত

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মাছের গাড়ি শরীরে লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম শাহানুর মিয়া (১৭)। এ সংঘর্ষের সময় অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

শহানুর রায়পুর গ্রামের মো. বুরহান উদ্দনিরে ছেলে। সে স্থানীয় পাগলা উচ্চ বদ্যিালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।

বৃহস্পতিবার বিকালে পাগলা বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মাছের গাড়ির চালক আলী হোসেনের গাড়িটি রায়পুর গ্রামের রাজন মিয়ার শরীরে লাগলে প্রথমে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে পাগলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সংঘর্ষে শাহানুর নিহত হয়।

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 
আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক যুবকের নাম মো. জকি মিয়া (২২)। সে উপজলোর কান্দিগাঁও গ্রামের মো. জিল্লুল হকের ছেলে।

আরও পড়ুন: বাসচাপায় মনিরামপুরে দুই স্কুলছাত্র নিহত

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু