নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি। পরে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জানান, প্রাথমিকভাবে আব্বুর অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছেন। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। আশা করছি আগামীকাল তাঁকে রিলিজ দিয়ে দিবেন চিকিৎসকরা। এর আগে একটি অস্ত্রোপাচার হয়েছিল, সেখানে তিনি ব্যথা অনুভব করায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে আব্বুর জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।