আওয়ামীলীগ নেতৃবৃন্দকে মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে মধ্যাহ্ন ভোজে মিলিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড۔ শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। 

সেখানে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় ছিলেন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক ও রাজনৈতিক কাউন্সিলর স্কট ব্রেন্ডন, রাজনৈতিক শাখা প্রধান আর্তুরো হাইনস, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি'র সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে টিম লিডার মেধাউই গিরি এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মেথিউ বেহ।