আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলতে নেমে প্রথম অর্ধশতকের দেখা পেলেন ওপেনার রনি তালুকদার। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৪ বলে ঝড়ো ফিফটি তুলে নেন রনি তালুকদার।
সোমবার (২৭ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে ৯১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
লিটন ২৩ বলে ৪৭ রান করে আউট হলেও অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান রনি। ৬টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে অর্ধশতক পূরণ করেন রনি তালুকদার।