কাউন্দিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫০ পিস ইয়াবাসহ আব্দুল জলিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।

মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী ও জামিলা খাতুনের ছেলে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সোমবার (২৭ মার্চ) কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআই সুব্রত দাস জানান, এ সংক্রান্তে সাভার মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।