তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ওপেনার পল স্টার্লিংকে আউট করেন তাসকিন আহমেদ। এরপর পাঁচ উইকেট তুলে নেন সাকিব। শেষ খবর পর্যন্ত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে আসেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই পল স্টার্লিংকে আউট করেন তাসকিন। রানের খাতা খোলার আগেই স্লিপে দাঁড়িয়ে থাকা লিটনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান স্টার্লিং। এরপর ক্রিজে আসেন লোরকান টাকার। প্রথম ওভার থেকে ৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লোরকান টাকারকে আউট করেন সাকিব। দলীয় ৭ রানে ৫ বলে ৬ রান করে আউট হন টাকার। টাকারের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি টেক্টর। এই ওভার থেকে ৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
ইনিংসের তৃতীয় ওভারে দুই ছক্কায় ১৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে রস অ্যাডায়ারকে বোল্ড করেন সাকিব। দলীয় ২৬ রানে ৫ বলে ৬ রান করে আউট হন রস অ্যাডায়ার। ওভারের শেষ বলে ক্রিজে আসা গ্যারেথ ডেলানিকে আউট করেন সাকিব। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে জর্জ ডকরেলের উইকেট তুলে নেন সাকিব। ওভারে শেষ বলে হ্যারি টেক্টরকে আউট করে নিজের ৫ উইকেট তুলে নেন সাকিব। শেষ খবর পর্যন্ত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।