‘আওয়ামী লীগ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকে’

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগ এ দেশের মানুষের বিপদে-আপদে, দুর্যোগে, সুখে, দুঃখে সবসময় মানুষের পাশে থাকে, সেটা বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে উন্নয়ন ও অগ্রগতিতে নিয়ে গেছেন। বাংলাদেশ একটা উন্নয়ন রাষ্ট্রের মাইলফলক করতে সক্ষম হয়েছে।

338180428_1248977172381915_5910058673729966242_n

বুধবার (২৯ মার্চ) বিকেলে শরীয়তপুর সদরে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণকালে তিনি এ কথা বলেন। 

336617836_1018090602503005_6015223915186319228_n

তিনি বলেন, দেশের মানুষের যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। আমরা সেই জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সবসময় এটাই চাই মানুষকে কিভাবে সহযোগিতা করবো। মানুষের পাশে দাঁড়াবো এবং জাতির পিতা যেভাবে কাজ করতেন, আমরা সেই পদাঙ্ক অনুসরণ করেছি।

336620620_230692706135545_6924697295418341482_n

ইকবাল হোসেন অপু বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যায়। সর্বোপরি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বাচ্চু বেপারী, তুলাসার ইউপি চেয়ারম্যান জামাল হোসেন ফকির, তুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ ফকির প্রমুখ।