বাংলাদেশে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এমএফসি জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্বাচনে সংবাদ সংগ্রহকারীদের ওপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপরে হামলা, ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিককে আটকের খবর তাদের উদ্বিগ্ন করেছে।
সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্থ ও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিদাতারা অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নাগরিক বলে সেখানে জানানো হয়েছে।