কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

শনিবার (১ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বলা হয়, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নিকলি ১৮ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: বাসস