বাগেরহাটের রামপালে পাওয়ার প্লান্টের অভ্যন্তরে সিনপ্লেক্স এলাকা থেকে ২ লক্ষ টাকার কপার ক্যাবলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন। আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামপাল পাওয়ার প্লান্টের অভ্যন্তরে সিনপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রকে আটক করা হয়। আটক মহিদুল শেখ বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের জালাল শেখের ছেলে ও হাসিবুর শেখ রামপাল উপজেলার পিপুলবুনিয়া গ্রামের মনিরুল শেখের ছেলে।
এ সময় তাদের কাছ থেকে ১২০ কেজির বেশি কপার ক্যাবলসহ একটি ক্যাবল কাটার হাতিয়ার, দুইটি স্মার্টফোন ও একটি সেলফোন উদ্ধার করা হয়।