ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের ধারা বজায় রাখতে আরেকবার প্রধানমন্ত্রীকে সরকার গঠনের সুযোগ দিন।
তিনি বলেন, যার দ্বারা দেশের ও জনগণের উন্নয়ন হয় আগামী সংসদ নির্বাচনে তাকেই ভোট দেবেন। ফরিদপুর-৪ আসনের উন্নয়ন যদি আমি করে থাকি। তাহলে আমাকে ভোট দেবেন।
শনিবার (২ এপ্রিল) সদরপুর উপজেলার অয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বক্তব্য দেন।
এ সময় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।