রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ এপিল) সকাল ৬টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের কারণে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের দিক চলাচলকারী যানবাহন হানিফ ফ্লাইওভারে প্রবেশ করতে পারছে না। এতে করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবাজার মার্কেটের দোকানদার শাহ আলম বলেন, "সকাল ৬টায় আগুনের সূত্রপাত। পুরো জায়গাটি এখন নরকের মতো। পরিস্থিতি ভয়াবহ। তাছাড়া গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের কিছু অংশও ঝুঁকির মধ্যে রয়েছে।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।