অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জায়েদ খান

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান। বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এক লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনেছেন তিনি!

এবার সেই তালিকায় নাম উঠল চিত্র নায়ক জায়েদ খানের। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক।

বুধবার (৫ এপ্রিল) সামাজিযোগ যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, ‘বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এইসব সর্বস্বহারা মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’