কমলো চিনির দাম 

চিনির দাম কেজিতে ৩ টাকা কমানো হয়েছে। এতে খুচরাপর্যায়ে প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১০৯ টাকা ও খোলা চিনি ১০৪ টাকা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।