ঘুম পাড়িয়ে কাজে গেলেন মা, পিষে দিলো ট্রাক

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্থানীয়ভাবে তৈরি ট্রাক (নাটা হাম্বা) চাপায় এক বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার ভাতুরিয়া গুড়পাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশু রেহানা আক্তার রোজ একই এলাকারা রমজান মন্ডলের মেয়ে। 

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুল আজিজ জানান, শিশুটির মা একজন কর্মজীবী নারী। শিশুটিকে রাস্তার পাশে ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিলেন। এ সময় নাটা হাম্বা (স্থানীয়ভাবে তৈরি ট্রাক) শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।