বঙ্গবাজারে আজ বসছে না অস্থায়ী দোকান

রাজধানীর বঙ্গবাজারে আজ শনিবার (৮ এপ্রিল) অস্থায়ী দোকান বসছে না। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজ বঙ্গবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

ধ্বংসস্তূপ থেকে আবর্জনা সরাতে আরও সময় লাগবে বলেছেন কর্তৃপক্ষ। তবে দ্রুত তা করা হবে বলে জানানো হয়েছে। 

বঙ্গবাজারের পুড়ে যাওয়া দোকানের দক্ষিণ পাশের মূল সড়কে অর্ধশতাধিক ব্যবসায়ী অস্থায়ী চৌকিতে মালপত্র পেতে রেখেছেন বিক্রির জন্য। তারা জানিয়েছেন, আজ সকাল থেকে নিজ উদ্যোগে তারা মূল সড়কে বসেছেন।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, ‘বঙ্গবাজারে আজ অস্থায়ীভাবে দোকান বসানো সম্ভব হচ্ছে না। আবর্জনা ও ধ্বংসস্তূপ অপসারণ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ীভাবে দোকান বসানোর কাজ শুরু হবে।’