শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. বাবুল মিয়া ওরফে ডাকাত বাবুল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার ডুমবাড়িচালা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, স্থানীয় তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়িচালা এলাকায় ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চার বন্দরে সংকেত ৩

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ৪/৫ হাজারের মতো ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাবুলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ২৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

ইত্তেফাক/এমআরএম