'আমার চেয়ে সুন্দর কেউ আছে', প্রশ্ন নেইমারের

মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গায় সমানভাবে আলোচনায় থাকেন নেইমার। মাঠের বাইরে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা ফুটবলার। বর্তমানে মাঠের আলোচনায় থাকার সুযোগ নেই নেইমারের। চোট পাওয়ার পর অস্ত্রোপচার করানোয় এখন মাঠের বাইরে ব্রাজিলিয়ান সেনসেইশন।

নেইমার। মাঠে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। মাঠে না থাকলেও আলোচনায় এসেছেন তিনি। শুক্রবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন নেইমার। সেই ছবি এবং তার স্টোরি ক্যাপশন নিয়েই চলছে আলোচনা। 

নেইমার তার স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আয়না, ও আমার আয়না! আমার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, লড়াকু, সাহসী এবং অবশ্যই সুন্দর—আর কেউ আছে?’ এই ক্যাপশনে দুটি হাসির ইমোজিও যোগ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।