জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জয়পুরহাট জেলা শহরের ডাকবাংলা মোড় রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ

সান্তাহার রেলওয়ে পলিশের উপ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, চিলাহাটী গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। অজ্ঞাত যুবকের পড়নে রয়েছে নীল রংয়ের হাফ হাতা একটি গেঞ্জি ও জিন্স প্যান্ট। শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ডান পা পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকটি আত্মহত্যা করতে পারে বলে পুলিশের এ কর্মকর্তার ধারণা।

ইত্তেফাক/এমআরএম