আইপিএলে ছুটি বাড়লো লিটনের

অবশেষে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। তবে পুরো আসরে খেলতে পারবেন না এই ব্যাটার। আগামী মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায় ২ মে পর্যন্ত এনওসি পেয়েছিলেন লিটন। তবে এবার সেই ছুটি আর বেড়েছে।

সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, 'লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।'

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে।