ফেসবুক আইডি হ্যাক হয়েছে কি না কীভাবে বুঝবেন?

g তারেকুর রহমান

 

বর্তমানে ফেসবুকে সবচেয়ে বড় আতঙ্ক হলো হ্যাক হওয়া। অনেকেই জানেন না নিজের আইডি হ্যাক হয়েছে কি না। অথচ অল্প কিছু কাজ করলেই তা বোঝা যায়।

v কিছু কোড আছে যেমন :[abul], [<mofiz>], @([bekub]) এগুলো লিখলে যদি যথাক্রমে আবুল, মফিজ, বেকুব লেখা আসে তবে আপনার আইডি হ্যাক হয়নি।

v সবগুলো পেজ ও গ্রুপে গিয়ে অযথা কমেন্টস করতে থাকুন। যদি লোকজন আপনাকে গালি দেয় তবে বুঝবেন আপনার আইডি নিরাপদ।

v নিজের টাইমলাইনে এরকম স্ট্যাটাস দিন, প্লিজ বেশি বেশি স্টিকার কমেন্টস করুন। আমার আইডি হ্যাক হতে চলেছে। কমেন্টস করে আইডি বাঁচাতে সহযোগিতা করুন। যদি সবাই গণহারে কমেন্টস করে তবে আইডি নিরাপদ।