রোনালদোর গোলের মান মেসির মতো নয়: আগুয়েরো

ফুটবল ইতিহাসে কিছু বিষয় আছে, যা নিয়ে তর্কবিতর্কের শেষ নেই। তারই একটি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার কে কার চেয়ে বেশি এগিয়ে, তা নিয়ে তুলনা করতে গেলে রীতিমতো যুদ্ধ লেগে যায় দুই ফুটবলারের ভক্তদের মধ্যে। শুধু ভক্তরা নয় কখনও কখনও সেই যুদ্ধে সামিল হন ফুটবলাররাও।

সম্প্রতি ইউরোপে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল এখন মেসির। রোনালদোকে টপকে মেসির গোল এখন ৭০২টি। আর রোনালদোর গোল সংখ্যা ৭০১টি। অবশ্য সামগ্রিকভাবে মেসির চেয়ে এগিয়ে আছেন সিআরসেভেন। গোলের সংখ্যা দিয়ে নয়, গোলের মানের দিক থেকে মেসিকে এগিয়ে রাখছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কুন আগুয়েরো। তিনি বলেন, ‘সে (রোনালদো) কোথা থেকে গোলগুলো করেছে দেখুন। সব ফ্রি-কিক গোল এবং পুরোপুরি ভাগ্যনির্ভর। আর মেসি সব অ্যাঙ্গেল থেকে গোল করেছে।’ 

কুন আগুয়েরো।

গোলের মানের দিক থেকে রোনালদোর থেকে রাউল ও বেনজেমাকেও এগিয়ে রাখতে চান ম্যানচেস্টার সিটির কিংবদন্তি এই ফুটবলার। আগুয়েরো আরও বলেন, ‘আমার মনে হয় রাউলের গোল ভালো, আমার কাছে বেনজেমার গোলও বেশ ভালো।’