বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় ১৫০ জন সিআইজি কৃষক নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার একিমিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জলি আমির, ভাইসচেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসির উদ্দিন।