গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

১৬০ কোটি টাকার গাড়ির নম্বর প্লেট

প্রতি বছর দুবাইয়ে 'মোস্ট নোবেল নাম্বারস' নামে একটি নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলাম ইভেন্টের স্পন্সর 'এমিরেটস অকশন'। সেখানে গাড়ির নম্বরপ্লেট বিক্রি হয়। গাড়ির নম্বরপ্লেটে কেবল একটি ইংরেজি অক্ষর এবং একটি নম্বর থাকে। আর সেটা হলো 'পি৭'। হিন্দুস্তান টাইম্‌সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধু 'পি৭' নয়, এএ১৯, এএ২২, এএ৮০, ও৭১, কিউ২২২ এর মতো আরও বিশেষ নম্বর প্লেটও বিক্রি হয়েছে এই ইভেন্টে। নিলামে সেই নম্বর প্লেটের দাম বেড়ে দাঁড়ায় ৫৫ লাখ দিরহামে। উদ্যোক্তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নম্বর প্লেট।

এই নম্বরপ্লেটটি গিনেস রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। শুরুতে এই নম্বরপ্লেটের দাম ছিল দেড় লাখ দিরহাম। কয়েক সেকেন্ডের মধ্যে সেই হার বেড়ে দাঁড়ায় ৩৫ লাখ দিরহামে। টেলিগ্রাম অ্যাপের কর্ণধার পাভেল ভ্যালেরিয়েভিচ ডুরোভ এই দামে নম্বরপ্লেট কিনতে চেয়েছিলেন।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সেই দাম পেছনে ফেলে ৫৫ লাখ দিরহামে নম্বরপ্লেটটি কিনে নেন। এএ১৯ নম্বরপ্লেট বিক্রি হয়েছে ৪৯ লাখ দিরহামে, ও৭১ বিক্রি হয়েছে দেড় কোটি দিরহামে এবং কিউ২২২২২ নাম্বার প্লেটটি বিক্রি হয়েছে পৌনে ১০ লাখ দিরহামে।

আর আগে ২০১৬ সালে 'ডি৫' নম্বরপ্লেটটি বিক্রি হয়েছিল ৭৩ কোটি টাকায়। ২০২২ সালে এএ৮ নম্বরপ্লেট বিক্রি হয় ৭৮ কোটিতে, ২০২১ সালে এএ৯ বিক্রি হয় ৮৪ কোটি টাকায়, ২০০৮ সালে পি১ নাম্বারের দাম ওঠে ১১৬ কোটি টাকা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল পি৭ নম্বর।