গাজীপুরে সুতার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর সফিপুর এলাকায় জমজম স্পিনিং নামে একটি সুতা তৈরি কারখানায় আগুন লেগেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কার করছে।

gazipur-1

দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড নামে একটি সুতা কারখানার মূল ভবনের পাশে আধাপাকা একটি টিনশেডে তুলার গুদাম রয়েছে। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, কাশিমপুর ও ইপিজেডের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে বিকাল তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

gazipur-2

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার তুলায় আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।