হাজারীবাগে ট্যানারি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে অবস্থিত রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।