টাঙ্গাই‌লে পিকআপের ধাক্কায় প্রাই‌ভেটকারের যাত্রী নিহত

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে পিকআপভ‌্যা‌নের ধাক্কায় প্রাইভেটকারে এক যাত্রী নিহত এবং শিশুসহ আ‌রও তিন জন আহত হ‌য়ে‌ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত‌দের প‌রিচয় জানাতে পারেনি পুলিশ। 

শুক্রবার (১৪ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা ও বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের সংলগ্ন সরা‌তৈল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই ম‌শিউর রহমান জানান, পরিবারের সদস‌্যরা ঢাকা থে‌কে প্রাই‌ভেটকার‌যো‌গে উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এ সময় প্রাই‌ভেটকার মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পৌঁছা‌লে বিপরীতদিক থে‌কে আসা এক‌টি পিকআপভ‌্যা‌ন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে প্রাই‌ভে‌টকা‌রে থাকা অজ্ঞাত একজ‌ন নিহত হন। এছাড়া শিশুসহ আ‌রও তিনজন আহত হ‌য়ে‌ছেন।

এসআই জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। নিহ‌তের প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা করা হ‌চ্ছে। আইনী প্রক্রিয়া শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।