স্কুলছাত্রীকে ধর্ষণ, ভয় দেখিয়ে গর্ভপাত

দিনাজপুরের ফুলবাড়িতে শুক্রবার ভোররাতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আবু হানিফ সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী বিদ্যালয় যাওয়ার পথে দীর্ঘদিন থেকেই প্রধান আসামি রশিদপুর গ্রামের মৃত ওসমান সরকারের ছেলে মিজান শেখ (৪০) কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের অক্টোবর মাসের ২৫ তারিখে ওই শিক্ষার্থী বাড়িতে একা আছে জানতে পেয়ে তার কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু না জানার জন্য ভয়ভীতি দেখান। 

মামলার দ্বিতীয় আসামি আটক সিরাজুল ইসলাম বিভিন্ন সময় মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে ওই শিক্ষার্থীর সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে  গত বছরের নভেম্বরের ২ তারিখে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে চলতি বছরের ৩০ এপ্রিল রাত সাড়ে ১১টায় প্রধান আসামি মিজানের উপস্থিতিতে এক লাখ ৯০ হাজার টাকা দেন মোহর ধার্য করে সিরাজুলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। 

আরো পড়ুন: আদা-রসুনের বাজার লাগামহীন

সিরাজুল বিয়ের দিন থেকেই লাপাত্তা হয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর মা (৪০) বিবাহের রেজিস্টার কপি সংগ্রহ করতে গেলে ওই কাজী বিবাহের কথা অস্বীকার করেন। গত ২ মে প্রধান আসামি মিজান ওই শিক্ষার্থী ও তার বাবাকে ভয়ভীতি দেখিয়ে দিনাজপুরের সামেয় ক্লিনিকের মো. সবুজের মাধ্যমে ওই শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধের  গর্ভপাত করানো হয়। চিকিৎসা শেষে গত ৯ মে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ওই শিক্ষার্থীর মা (৪০) বলেন, দীর্ঘদিন থেকে তার মেয়েকে কয়েক দফায় ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে সিরাজুল ইসলামের সঙ্গে বিয়েও দেওয়া হয়। বিয়ের দিন থেকেই সিরাজুল গা ঢাকা দেয়। পরে বিবাহের রেজিস্টার কপি নিতে গেলে কাজি জলিল বিবাহের কথা অস্বীকার করেন। 

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসায় ব্যর্থ হয়ে গত বৃহস্পতিবার রশিদপুর গ্রামের মৃত ওসমান সরকারের ছেলে মিজান শেখকে (৪০) প্রধান আসামি, বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আবু হানিফ সরকারের ছেলে সিরাজুল ইসলামকে (৩২) ২ নং আসামি, বিবাহ সমর্পণকারী কাজী আব্দুল জলিলকে ৩ নং আসামি ও দিনাজপুরের সায়েম ক্লিনিকের স্বত্বাধিকারী মো. সবুজকে (৩৫) ৪নং আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সিরাজুলকে বিরামপুর এলাকা থেকে আটক করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ