g সাঈদ সাহেদুল ইসলাম
ভোটারের ভোট চাই
দোয়া চাই সকলের,
এই বাণী—জনতার
মন শুধু—দখলের।
ইনি ভাই ভালো খুব
জয় তার হোক তো,
কেউ বলে উনি বেশ
কথা কাজে পোক্ত।
ভোট দিন ভোট দিন
এই সেই মার্কায়,
জনগণও খুশি হয়ে
যার পায় তার খায়।
ভোট এলে এভাবেই
যদু, মধু, বদু খায়,
ভোট শেষ হলে পরে
বসে তারা কদু খায়!