আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শনিবার

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সভায় গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে।